ঝুঁকিপূর্ণ ঘোষণার দুই বছরেও সংস্কার করা হয়নি সেতুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ ঘোষণার দুই বছরেও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের বাহেরচর-গহীনখালি সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।বাহেরচর বন্দরের ব্যবসায়ীরা জানান, রাঙ্গাবালী থেকে সড়কপথে পটুয়াখালী জেলা সদরে যেতে এলাকাবাসীকে এই সেতুটি পার হতে হয়। এ ছাড়া সেতুটির দক্ষিণ পাড়ে বাহেরচর বন্দর এবং উত্তর পাড়ে গহীনখালি বাজার। এই এলাকায় গুরুত্বপূর্ণ তিনটি সাপ্তাহিক হাট বসে। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থী প্রতিদিন সেতুটি দিয়ে চলাচল করে। মূলত হেঁটে চলার সেতু হলেও এই সেতু দিয়ে হালকা যানবাহনও চলাচল করে।বাহেরচর বন্দরের ব্যবসায়ী মো. সালাউদ্দিন জানান, ২০১০ সালে ট্রলারের ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটির দুই পাড়ে সাইনবোর্ড লাগিয়ে দেয়। কিন্তু বিকল্প কোনো উপায় না থাকায় ঝুঁকি নিয়েই এলাকাবাসীকে সেতুটি দিয়ে চলাচল করতে হচ্ছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ওই সেতুটি থেকে ৩০০ মিটার পশ্চিমে আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কারের পরিকল্পনা নেই।