ঝুঁকিপূর্ণ জীবনযাপনে বাধ্য করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্য সংরক্ষণ আইন প্রণয়নের প্রতিবাদে শাঁখারীবাজার ভূমি মালিক পঞ্চায়েত কমিটির মানববন্ধন ছবি: প্রথম আলো
ঐতিহ্য সংরক্ষণ আইন প্রণয়নের প্রতিবাদে শাঁখারীবাজার ভূমি মালিক পঞ্চায়েত কমিটির মানববন্ধন ছবি: প্রথম আলো

সাভারের রানা প্লাজার মতো পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার বাড়িগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে। আর এতে কোনো পরিবারের ক্ষতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। কারণ, দেশের ঐতিহ্য সংরক্ষণ করার নামে তাদের ঝুঁকিপূর্ণ জীবনযাপনে
বাধ্য করছে সরকার।

গতকাল বুধবার দুপুরে শাঁখারীবাজার এলাকায় এক মানববন্ধনে এসব কথা বলেন ওই এলাকার বাসিন্দারা। শাঁখারীবাজার ভূমি মালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটি ‘ঐতিহ্য সংরক্ষণ আইন প্রণয়নের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করে।বক্তারা আরও বলেন, এখানকার শত বছরের পুরোনো বাড়িগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় এক হাজার ৪০০ পরিবার বসবাস করছে। অনেকে আবার নিজ বাড়ি থাকা সত্ত্বেও ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন। কেউ এসব বাড়ি ভেঙে নতুন করতে চাইলেই তাঁকে গ্রেপ্তার করছে পুলিশ। তাই আগামী ৩০ আগস্টের মধ্যে ‘ঐতিহ্য সংরক্ষণ আইন’ বাতিল করতে হবে। নইলে ১০ অক্টোবর থেকে লাগাতার আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। শাঁখারীবাজার ভূমি মালিক স্বার্থরক্ষা পঞ্চায়েত কমিটির আহ্বায়ক অজয় কুমার নন্দী, সদস্যসচিব উদ্ধব কুমার নাগ,  সাবেক ওয়ার্ড কমিশনার আবদুস সামাদ প্রমুখ বক্তব্য দেন।