ঝুঁকিপূর্ণ পাহাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত আট শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর থেকে এ ব্যাপারে মাইকিং করা হয়। জেলা দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনের বেশির ভাগই মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা। মাইকিং করার পর ঝুঁকিপূর্ণ অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। মাইকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন। প্রথম আলোর ‘বিশাল বাংলা’য় ‘পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা: পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস’ শিরোনামে গত শনিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়।