ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে জিল্লার রহমানকে প্রধান করে টাস্কফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিল্লার রহমানকে প্রধান করে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার টাস্কফোর্সের প্রধানের নাম ঘোষণা করে কমিটির কার্যপরিধি নির্ধারণ করবে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়। টাস্কফোর্সের সদস্যরা রাজধানীর অনুমোদনবিহীন ভবন ও ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা এবং অনুমোদন নিয়েও যাঁরা ভবন নির্মাণের ক্ষেত্রে মূল নকশা মানেননি, তাঁদের চিহ্নিত করবেন। এ ব্যাপারে গৃহায়ণ ও গণর্পূত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা টাস্কফোর্সের প্রধানের নাম চূড়ান্ত করেছি, আজ এ কমিটির কার্যপরিধি ঠিক করা হবে।’ জিল্লার রহমান জানান, তিনি এখন পর্যন্ত কোনো নোটিশ পাননি, তবে শুনেছেন তাঁকে এ দায়িত্ব দেওয়া হতে পারে।