ঝুঁকিপূর্ণ ভবন-স্থাপনা অপসারণের লক্ষ্যে কেসিসির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের পরিবেশ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনা অপসারণের লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে গতকাল সোমবার এক আলোচনা সভা হয়েছে।কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন, প্যানেল মেয়র-৩ রুমা খাতুন, মহানগর পুলিশের কমিশনার হেলাল উদ্দিন বদরী, জেলা প্রশাসক জমসের আহম্মাদ খন্দকারসহ কেসিসির কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।Êখুলনা মহানগর এলাকায় বসবাসের অনুপযোগী ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার লক্ষ্যে সভায় কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খান মো. রেজাউল করিমকে সদস্যসচিব করে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে নগরের ঝুঁকিপূর্ণ বাড়িগুলো সরেজমিন পরিদর্শন করে কেসিসি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সভায় মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো জরুরি ভিত্তিতে অপসারণ করা আবশ্যক। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।