ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৪৪ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানকার নয়টি কেন্দ্রের মধ্যে চারটিতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় বাড়তি নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থার দাবি করেছেন। দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চালনা সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন বলেন, ‘ওই পৌরসভার ১, ২, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলোকে সাধারণ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।’