ঝুঁকিপূর্ণ ২৬ ঘরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর ও সীতাকুণ্ডের পৃথক পাঁচটি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠা ২৬টি ঘরের অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নগরের লালখান বাজার, খুলশীর আকবর শাহ মাজার এলাকা, চন্দ্রনগর, পাহাড়তলী থানাধীন ফিরোজ শাহ এবং সীতাকুণ্ড উপজেলার লতিফপুর এলাকায় নির্মিত এসব ঘরের অবৈধ বিদ্যুৎসংযোগ গতকাল মঙ্গলবার বিচ্ছিন্ন করা হয়। পাহাড় ব্যবস্থাপনা কমিটি গত সোমবার দশম সভায় নগর ও জেলার বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাদদেশে বসবাসকারী পরিবারের অবৈধ গ্যাস-পানি-বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।