ঝুঁকিপূর্ণ ৩৩ বাঁকে সাইনবোর্ড দিচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ৩৩টি ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কীকরণ সাইনবোর্ড লাগাচ্ছে পুলিশ।সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। ২১ জুলাই প্রথম আলোতে ‘ঝুঁকিপূর্ণ ৩৩ বাঁক’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লিংকরোড থেকে চকরিয়া উপজেলার হারবাং পর্যন্ত কক্সবাজার অংশের প্রায় ৭৭ কিলোমিটার সড়কে ঝুঁকিপূর্ণ এই ৩৩টি বাঁকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সতর্কীকরণ সাইনবোর্ড লাগানোর সিদ্ধান্ত হয়েছে।ঈদের আগে বনজঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকাভাবে যাওয়া ওই ৩৩ বাঁকে সাইনবোর্ড লাগানো হবে। বোর্ডগুলোতে লেখা থাকবে ‘ডানে মোড়’, ‘বাঁয়ে মোড়’ অথবা ‘সামনে আঁকাবাঁকা রাস্তা’ ইত্যাদি।সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এই মহাসড়কে যত বাঁক রয়েছে, তার সবকটিতেই সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো ছিল। কিন্তু চোরের দল এসব খুলে নিয়ে গেছে। বাজেট না থাকায় নতুন করে সাইনবোর্ড লাগানো যাচ্ছে না।