ঝুঁকির মুখে তোরণটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় ঐতিহ্যবাহী একটি তোরণে ফাটলের সৃষ্টি হয়েছে। এ কারণে যেকোনো সময় তোরণটি ভেঙে পড়তে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন।
সরেজমিনে দেখা গেছে, সামনের রেললাইনে ট্রেন চলাচল করলে তোরণটি কাঁপতে থাকে। তোরণটি মৌলভীবাজার জেলা সদরের প্রধান সড়কে হওয়ায় এটির নিচ দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৫১ সালে নওয়াব আলী হায়দার খান ও নওয়াব আলী আজগর খানের আমন্ত্রণে ইরানের রেজা শাহ পাহলভী তাঁদের বাড়িতে (লংলার সাহেববাড়ি) এসেছিলেন। তাঁর আগমন উপলক্ষে ওই স্থানে পাকা তোরণ নির্মাণ করা হয়।