ঝুট নিয়ে পৃথক দুটি সংঘর্ষে আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় অবস্থিত জার্জিস গার্মেন্টস থেকে ঝুট ব্যবসায়ী শাহিন ট্রাকে ঝুট বোঝাই শেষে ফিরছিলেন। এ সময় শত্রুতার জের ধরে ৮-১০ জন সন্ত্রাসী ট্রাকটির গতি রোধ করে। এরপর লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে শাহীনকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।অন্যদিকে পশ্চিম মাসদাইর এলাকায় বেলা ১১টার দিকে পাঠান গার্মেন্টস থেকে ট্রাকে ঝুট বোঝাই করে গোডাউনের উদ্দেশে ফিরছিলেন ঝুট ব্যবসায়ী মিলন। এ সময় ঝুট-সন্ত্রাসীরা ট্রাকটির গতি রোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা মিলন ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে বেধড়ক মারধর করে।