ঝুট রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার পরিত্যক্ত ঝুট রপ্তানি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার সকালে ঝুট ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।এতে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস ওয়েস্টেজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁরা রপ্তানি সুবিধা দেওয়ার দাবি জানান।