ঝুট সন্ত্রাসীরা বেপরোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে রপ্তানিমুখী পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট) সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন পোশাক কারখানায় ঝুটের দাবিতে সন্ত্রাসীদের হামলা ও ব্যবসায়ীদের অপহরণ করে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। ঝুটের দাবিতে সন্ত্রাসীদের অস্ত্র নিয়ে মহড়া-পাল্টামহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ কারণে পোশাক কারখানার মালিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।