ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় গত বুধবার রাতে আগুনে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মোর্শেদুল ইসলাম বলেন, বুধবার রাত পৌনে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ঝুট ও ঝুট থেকে তৈরি তুলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ গুদামের মালিকের নাম হারুন অর রশিদ। মোর্শেদুল বলেন, ঝুটের সঙ্গে পেরেক বা লোহাজাতীয় কোনো জিনিস থাকলে অনেক সময় তুলা বানানোর মেশিনে ঘর্ষণে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এ ধরনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।