ঝুটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মিল গেট নামাবাজার এলাকায় গতকাল শুক্রবার একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ-ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গুদামটির মালিক আবদুল গাফফারের দাবি। তিনি বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাশের একটি গুদামের ওপরের ছাউনিতে ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ করার সময় আগুনের ফুলকি বাতাসে তাঁর গুদামে ছিটকে পড়ে। মুহূর্তেই আগুন গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামের সব তুলা ও ঝুট পুড়ে যায়।