ঝুটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সকালে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া বলেন, সকাল ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকার পটু মুনশির ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে গুদামে রাখা ঝুট ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গাজীপুর প্রতিনিধি