ঝুটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নং ঢাকেশ্বরী বাজারে গতকাল বুধবার ভোরে তিনটি ঝুটের (পরিত্যক্ত কাটা কাপড়) গুদাম আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি দল আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঢাকেশ্বরী বাজারে গতকাল ভোর পাঁচটার দিকে বাজারের শাহ আলম, বেলায়েত ও আক্তারের ঝুটের গুদামে আগুন লাগে।