ঝুটের গুদামে আগুন, পরে নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ির আমবাগান এলাকায় বাতিল হয়ে যাওয়া তৈরি পোশাকের (ঝুট কাপড়) গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত স্টেশন অফিসার আতাউর রহমান জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আমবাগান এলাকায় ঝুট তৈরিতে ব্যবহৃত কাঁচা তুলার ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।