প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুমা রানী চন্দ (২৮) ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে (মৎস্য ভবন) হিসাবরক্ষক পদে কর্মরত। বিয়ের মাত্র সাত দিনের মাথায় গত ২৩ ফেব্রুয়ারি উত্তরায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়ে প্রায় দেড় মাস ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত তাঁর চিকিৎসায় ২৭ লাখ টাকা ব্যয় হয়েছে। ঝুমার স্বামী সঞ্জয় চন্দ্র তালুকদার ঢাকা ওয়াসার গবেষণা কর্মকর্তা। স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তিনি এখন নিঃস্ব। স্ত্রীকে বাঁচাতে হলে আরও অনেক টাকার প্রয়োজন। তাই সমাজের বিত্তশালী ও হূদয়বান মানুষের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। যাঁরা অর্থ পাঠাতে চান, তাঁরা হিসাব নম্বর ১৩৬.১০১.১৬৪ ৭২৮, ডিবিবিএল-এ পাঠাতে পারেন। বিজ্ঞপ্তি।