ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর যৌনপল্লি থেকে গতকাল রোববার দুপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সোনিয়া বেগম (২২) নামের এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনিয়া আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানায়, সোনিয়া পল্লির সরদারণী সন্ধ্যা রানীর ঘরে ভাড়া থাকতেন। বেলা সাড়ে ১২টার দিকে সোনিয়ার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সোনিয়ার মরদেহ উদ্ধার করে। পল্লির অন্য যৌনকর্মীরা জানান, সোনিয়া মাদকাসক্ত ছিলেন। পটুয়াখালী সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।