প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গলায় রশি বাঁধা ঝুলন্ত এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের গোয়ালচামট মহল্লার সিংপাড়া এলাকার কাঠমিস্ত্রি রণজিৎ মণ্ডলের মেয়ে পার্বতী মণ্ডলের মৃতদেহটি গতকাল সোমবার সকালে বাড়ির পাশের একটি আমগাছ থেকে উদ্ধার করা হয়। পার্বতী শহরের হিতৈষী উচ্চবিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছিল। রণজিৎ মণ্ডল জানান, ‘ভোরে ঘুম থেকে উঠে দেখি পার্বতী ঘরে নেই। খুঁজতে খুঁজতে বাসার পাশের একটি আমগাছে তার মৃতদেহ ঝুলতে দেখি।’ ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সাহেব আলী ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদপুর অফিস