ঝুলন্ত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে গতকাল শুক্রবার পারভেজ (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এরশাদনগরের ৬ নম্বর ব্লকের আবদুল খালেকের ছেলে। পরিবার ও পুলিশের সদস্যরা জানান, পারভেজ মাদক সেবন করতেন। গতকাল দুপুর ১২টায় তিনি তাঁর ঘরের চালের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। টঙ্গী থানার উপপরিদর্শক মো. জহুর আলী বলেন, পরিবারের সদস্যরা মাদক সেবনের টাকা না দেওয়ায় পারভেজ আত্মহত্যা করতে পারেন। l