ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকার ভূঁইয়া আবাসন প্রকল্পের একটি গাছ থেকে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে খয়েরি রঙের সালোয়ার ও গোলাপি রঙের সোয়েটার ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. সালাম বলেন, দুর্বৃত্তরা মেয়েটিকে শ্বাস রোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে পালিয়ে গেছে।  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি