ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের কাটাখালসংলগ্ন চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে জায়েদা খাতুন (১৫) নামের এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সদর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সিলেট বিভাগে কর্মরত উপানুষ্ঠানিক অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের বাসায় জায়েদা গৃহপরিচারিকার কাজ করত। ঘটনার সময় ফ্ল্যাটে আর কেউ ছিলেন না। এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ