ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাউড়া উপজেলার জয়চণ্ডি ইউনিয়নের বিজয়া চা-বাগান থেকে রবি খাড়িয়া (৩৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই বাগানের মাহালুনি ফাঁড়ির অখিল খাড়িয়ার ছেলে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ লাইনের কাছে একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার প্রতিনিধি