ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী এলাকা থেকে গতকাল রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি খুলনার কয়রার হরিনগরে। যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান গলির পাঁচতলা একটি বাড়ির চতুর্থ তলার জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে রতন মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বিলকিস বেগম। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন খান প্রথম আলোকে বলেন, রতন সিঙ্গাপুরপ্রবাসী ছিলেন। বছর ছয়েক আগে দেশে ফিরে তিনি বিলকিসকে বিয়ে করেন। রতন কোনো কাজকর্ম করতেন না। বিলকিস ফেরি করে কাপড় বিক্রি করতেন। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। এসব বিষয়কে কেন্দ্র করেই রতন আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, রতন মিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। আজ রোববার লাশের ময়নাতদন্ত হবে।