ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার বড়ভাইজোড়া গ্রামে ফিরোজা বেগম (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামী আবদুল খালেক মোল্লার দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁরা (স্বামী-স্ত্রী-সন্তানসহ) ঘরে ঘুমিয়ে ছিলেন। গতকাল সকালে ঘুম থেকে জেগে তিনি তাঁর স্ত্রীকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।