ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গত সোমবার দুপুরে আবদুল হামিম শেখ নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হামিম গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া চালতাবাড়ী গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। হামিম (১৬) গত রোববার সন্ধ্যায় এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল। পরদিন সকালে বাড়ির অদূরে একটি মেহগনিগাছের ডালের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সদর থানার এসআই মাসুদুর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে।