ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে গতকাল শনিবার সকালে দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।দুলাল স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে আরামবাগ এলাকায় একটি বাসায় থাকতেন। তিনি ফকিরাপুল বাজারে মুরগির ব্যবসা করতেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিহত দুলালের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে, আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।