ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া থেকে গতকাল শনিবার এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একতা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীর নাম কলি আক্তার।পুলিশ জানায়, উপজেলার নোয়াদিয়া গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কলি আক্তার গত শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। পরে গতকাল সকালে বাড়ির লোকজন একটি পরিত্যক্ত ঘরে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় কলির ঝুলন্ত লাশ দেখতে পায়।