ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রাম থেকে গতকাল বুধবার সকালে মোসা. রোজিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মো. মাহবুব খানের স্ত্রী। মাহবুব ঢাকায় দিনমজুরির কাজ করেন। বৃষ্টি নামে চার বছরের এক কন্যাসন্তান রয়েছে রোজিনার। রোজিনার শাশুড়ি মোসা. ছলু বেগম জানান, মঙ্গলবার রাতের খাওয়া শেষে বৃষ্টি ও রোজিনাকে নিয়ে তিনি একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোরে জেগে রান্নাঘরের পাশে থাকা কাঁঠালগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পান।