ঝুলন্ত সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর দিয়ে প্রবহমান সুরমা নদীতে ঝুলন্ত সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার কাজীরবাজারে সুরমা নদীর ওপর চতুর্থ সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রীর ধারণ করা বক্তব্যও প্রচার করা হয়। সেখানেই তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে না পারায় তাঁর ধারণ করা বক্তব্য প্রচার করা হয় বলে জানান সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম।