প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝোড়ো বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল ব্যাহত হয়েছে। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার পর ঝোড়ো বাতাস শুরু হয়। সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও ঘাট কর্তৃপক্ষের দাবি, চারটা থেকে তারা ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে।