ঝোড়ো হাওয়া-বৃষ্টিতে বইমেলার স্টল ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বইমেলার স্টলগুলোর বেহাল দশা। ৫০টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে।
মেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে। বৃষ্টির পানি আটকে আছে মেলা চত্বরে।
আটকে থাকা পানি সরানোর জন্য যন্ত্র আনা হয়েছিল। তবে বেলা আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে পানি সরানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।
মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আজ মেলা শুরু হতে দেরি হতে পারে। প্রতিদিন তিনটা থেকে মেলা শুরু হয়। আজকে হয়তো পাঁচটা বেজে যাবে।’
এবারের মেলায় ৪০২টি প্রতিষ্ঠানের ৬৫১টি স্টল আছে।