ঝড় ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিনের ঝড় ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বোরো চাষিরা।
গতকাল শুক্রবার উপজেলার বিহার, বুড়িগঞ্জ, মাঝিহট্ট এলাকায় গিয়ে দেখা যায়, কয়েক দিনের ঝড় ও বৃষ্টিতে অনেক জমিতে পাকা ধানগাছ নুয়ে পড়েছে।
উপজেলার গামড়া গ্রামের চার-পাঁচজন কৃষক প্রথম আলোকে বলেন, ‘জমিতে পানি জমে থাকায় ধানেও পানি লাগছে। শেষমেশ কতটা ধান থাকবে, তা নিয়ে চিন্তায় পড়েছি।’
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, যা রিপোর্ট আছে, তাতে বোরোর কোনো ক্ষতি হয়নি।