ঝড়ে উড়ে গেছে স্কুলঘর, মাঠে পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জে গত মঙ্গলবার দুপুরে কালবৈশাখীতে ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির চালা উড়ে যায়। এর মধ্যে গতকাল বুধবার বিদ্যালয়টিতে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ১২টায় উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে বসে পরীক্ষা দিতে দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামান বলেন, ১২৮ ফুট দীর্ঘ টিনশেডের ঘরে সাতটি কক্ষ ছিল। এ ছাড়া নির্মাণাধীন ৮৫ ফুট আধা পাকা একটি ঘরও ঝড়ে বিধ্বস্ত হয়েছে। বাধ্য হয়ে গতকালের নবম ও দশম শ্রেণীর পরীক্ষা খোলা আকাশের নিচে নেওয়া হয়েছে। শিগগির বিদ্যালয় ঘর মেরামত করা না হলে চার শতাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।