ঝড়ে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী, বলাইরচর ও কামারেরচর ইউনিয়নের ওপর দিয়ে বৃহস্পতিবার রাতে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে ১০টি গ্রামের শতাধিক ঘর ও অনেক গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে একজন নারীর মৃত্যু ঘটেছে। ঘর ও গাছের চাপায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন। তিনি জানান, ত্রাণ-সহায়তা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে।