ঝড়ে ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটার পশ্চিম কুয়াকাটা গ্রামে গতকাল বুধবার দুপুরে আকস্মিক ঝড়ে ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খেপুপাড়া ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র ও ওবিবির ইলেকট্রনিক প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ধরন দেখে বোঝা গেছে, এটি ঘূর্ণিঝড়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ে পশ্চিম কুয়াকাটা গ্রামের কৃষক জালাল শরীফ, জাহাঙ্গীর মীর, আমীর হোসেনসহ কমপক্ষে ১০ জনের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। সৈকতে নোঙর করা আবদুস সালাম হাওলাদারের একটি মাছধরা ট্রলারও ক্ষতিগ্রস্ত হয়।