প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গণিপুর ইউনিয়নের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। ঝড়ে ইউনিয়নের একডালা, লাউপাড়া, হাসনিপুর, জামালপুরসহ ২০টি গ্রামের পানবরজ, কলাবাগান, ভুট্টাখেত, পেঁপে বাগানসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া বেশ কিছু বাড়িঘরের চালা উড়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা সামস ই তাবরিজ বলেন, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি