ঝড়ে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঝড়ে ভেঙে পড়া আমগাছের নিচে চাপা পড়ে ফয়সল আহমদ (২৫) নামে এক পোলট্রি ব্যবসায়ী মারা গেছেন। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়সল বড়লেখা সদর ইউনিয়নের ছিক্কামহল গ্রামের শফিক আহমদের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝড় শুরু হলে ফয়সল আহমদ বাড়ির দিকে ছুটে যাচ্ছিলেন। এ সময় বাড়ির কাছে একটি আমগাছ তাঁর ওপর ভেঙে পড়ে। তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী ফয়সলকে মৃত ঘোষণা করেন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ ঝড়ে গাছ পড়ে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।