ঝড়ে ঘর ও গাছপালার ক্ষতি দুই উপজেলা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় মঙ্গলবার (২২ মে) রাতে ঝড়ের আঘাতে তিন হাজার ঘরবাড়িসহ স্কুল, মাদ্রাসা ও মসজিদ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অনেক গাছপালাসহ বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুড়িগ্রামের উলিপুরে গত মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়ে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেডাউয়াবাড়ী এলাকায় টর্নেডোর কারণে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি উপড়ে পড়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক পিলার ও তার সংস্কার করে লাইন চালু করতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লাগবে। এলাকাবাসীর অনেকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাউবাড়ী, পাটিকাপাড়া, নওদাবাস ও টংভাঙ্গা ইউনিয়নের ১০ গ্রামে ঝড় আঘাত হানে। এ সময় উপড়ে পড়া গাছ ও বিধ্বস্ত ঘরে চাপা পড়ে পাঁচজন আহত হন। তাঁরা হলেন: প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামের আশামণি (৫), নূর নাহার (২৮), জোবেদা (৩৫), বিছনদই গ্রামের রফিকুল (৩২) ও সাহার আলী (৪৫)। আহতদের মধ্যে আশামণি ও জোবেদাকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসকের একটি নির্ভরযোগ্য সূত্রমতে, প্রায় দুই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। উলিপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হোসেন জানান, ঝড়ে বিদ্যুতের ৩৩ কেভি লাইনের দুটি টাওয়ার ও সরবরাহ লাইনের পাঁচটি খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে।ঝড়ে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রমের মৃত রমজান আলীর স্ত্রী সাজিরন বেগম (৭৫) গাছচাপায় নিহত হন। আহত ব্যক্তিরা হলেন: কাশিয়াগাড়ী গ্রামের হেনা বেগম (২২) ও হাতিয়া ভবেশ গ্রামের ইদ্রিস আলী (৫৯), মোলাজ উদ্দিন (৬০)।