ঝড়ে ঘর বিধ্বস্ত বিদ্যু ৎ -বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ও পটুয়াখালীর ওপর দিয়ে গতকাল শনিবার কালবৈশাখী ঝড় বয়ে গেছে। পটুয়াখালীতে নয় মিনিট স্থায়ী ঝড়ে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত ও সহস্রাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে খুঁটি উপড়ে পড়ায় বিদ্যু ৎ সরবরাহ বন্ধ রয়েছে। বরিশালে ঝড়ে বেশ কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যু ৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পটুয়াখালী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা দুইটা ১৬ মিনিট থেকে দুইটা ২৫ মিনিট পর্যন্ত টানা কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এদিকে ঝড়ের পর পুরো জেলায় বিদ্যু ৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্তি রঞ্জন বৈদ্য বলেন, ‘ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে পড়ার ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। প্রতিটি উপজেলা থেকে প্রতিবেদন পেলে ক্ষতির সঠিক তথ্য পাওয়া যাবে।’
গতকাল শনিবার বেলা দেড়টার দিকে বরিশালের বিভিন্ন এলাকায় হালকা বাতাস শুরু হয় এবং বৃষ্টি হতে থাকে। বেলা দুইটায় আকস্মিকভাবে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, বেলা দুইটায় মাত্র ১৫ সেকেন্ডের ঝড়ে সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। বিদ্যু ৎ বিভাগ জানিয়েছে, আকস্মিক মৃদু কালবৈশাখী ঝড়ে বেশ কিছু বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে। এ ছাড়া লাইনের ওপর গাছ ভেঙে পড়েছে। এ কারণে বরিশালে অধিকাংশ স্থানে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদ্যু ৎ দেওয়া সম্ভব হয়নি। কালবৈশাখী ঝড়ের কারণে নগরের রায়পাশা কড়াপুর, লাকুটিয়া, তালতলী, শায়েস্তাবাদসহ বিভিন্ন স্থানে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।