ঝড়ে ঘরবাড়ি ফসলের ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাইমচর উপজেলার মধ্যচর এলাকায় গতকাল বুধবার সকালে কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।উপজেলার নীলকমলের ইউপি চেয়ারম্যান ইয়াছিন আহমেদ জানান, ঝড়ে মধ্যচরের মিয়ার বাজার, হাজীকান্দি, মাঝিকান্দি, সরদারকান্দিসহ কয়েকটি গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সয়াবিনচাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।