ঝড়ে ডুবে যাওয়া সি-ট্রাক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ার ছয় দিন পর মঙ্গলবার বিকেলে সি-ট্রাক এসটি শেখ রাসেল উদ্ধার করা হয়েছে।উদ্ধারকারী জাহাজ হামজার একক চেষ্টা ব্যর্থ হওয়ায় মঙ্গলবার সকালে অপর উদ্ধারকারী জাহাজ রস্তম এসে যোগ দেয়। দুটি উদ্ধারকারী জাহাজ চেষ্টা করে দিন শেষে ডুবন্ত সি-ট্রাকটিকে টেনে তোলে। এ সময় মনপুরাবাসীর একমাত্র নিরাপদ নৌ-যান ওই সি-ট্রাকটি এক নজরে দেখার জন্য শত শত মানুষ মেঘনার পাড়ে ভিড় জমায়। মনপুরার ইউএনও অহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।