ঝড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গত রোববার সন্ধ্যায় ঝড়ে গাছচাপায় দুজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। এ ছাড়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।বগুড়া সদর, গাবতলী, শাজাহানপুর, শিবগঞ্জ, সারিয়াকান্দি, সোনাতলা ও কাহালু উপজেলার ওপর দিয়ে রোববার সন্ধ্যায় ঝড় বয়ে যায়। নয় মিনিট স্থায়ী এ ঝড়ের সময় সদর উপজেলার পাঁচবাড়িয়া হাটে একটি বটগাছের ডাল ভেঙে পড়ে। এ সময় শামছুল হক (৪৫) ও যতীন্দ্রনাথ দাস (৪৫) নামের দুই ব্যক্তি ডালটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।রোববার রাতে ঝড়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের সাতটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। কাঁচা-পাকা ঘরবাড়ি, গাছপালা, উঠতি বোরো ধানসহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে উড়ে গেছে ৫০টি ঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদের টিন।স্থানীয় নিকরদীঘি-নান্দুলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, ঝড়ের সময় বিদ্যালয়ের পাকা ভবন ধসে অল্পের জন্য প্রাণে বেঁচে যান নৈশপ্রহরী নাসির উদ্দিন। এ ছাড়া বিদ্যালয়সংলগ্ন পোস্ট অফিস, মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে ফাটল ধরেছে।