ঝড়ে দেয়াল ধসে ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় শহরের বাজারপাড়ায় কালবৈশাখীতে একটি ভবনের দেয়াল ভেঙে এক ব্যবসায়ী নিহত ও তাঁর মাসহ আরও তিনজন আহত হন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ীর নাম আজমল হুদা ওরফে মিঠু (৩৬)। তিনি চুয়াডাঙ্গা শহরের বাজার এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন আজমল হুদার মা আছিয়া বেগম (৫৫), ভাই শফিকুল ইসলাম (৩২) ও বোন রুবিনা খাতুন (২৬)। আহত শফিকুল জানান, রাত ১০টায় হঠাৎ ঝড় শুরু হলে তাঁরা ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন। এ সময় নির্মাণাধীন ওই কক্ষের দেয়াল ভেঙে তাঁদের ওপর পড়ে। আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আজমল হুদাকে মৃত ঘোষণা করেন।