ঝড়ে বাবা ও দুই মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহারহাট গ্রামে বুধবার ঝড়ে বটগাছ চাপা পড়ে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রাজাহারহাট গ্রামের হবিবুর রহমান (৬০), তাঁর মেয়ে তাসকিনা বেগম (৩০) ও ছোট মেয়ে হরতুর্ণ (১২)। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদ জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে ওই গ্রামে হঠাৎ ঝড়ে একটি বটগাছ কাপড় ও মুদি দোকানের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে হবিবুর রহমান ও তাসকিনা বেগম মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় হরতুর্ণ। ঝড়ে আশপাশের গ্রামের তেমন কোনো ক্ষতি হয়নি। হবিবুর রহমান ওই কাপড় ও মুদির দোকানে তাঁর বড় মেয়ে তাসকিনার বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন।