ঝড়ে ভবন বিধ্বস্ত গাছের নিচে ও মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে একাডেমিক ভবন বিধ্বস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার চার শতাধিক শিক্ষার্থীর মাঠে পাঠদান চলছে।মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘পাঠদানের একমাত্র আধা পাকা টিনশেড ভবনটি ১৬ এপ্রিল রাতে কালবৈশাখীতে বিধ্বস্ত হয়। এর আগে সিডর ও আইলার আঘাতেও মাদ্রাসার ভবনটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। তখনো দীর্ঘদিন খোলা মাঠে পাঠদান করাতে হয়েছে। আমি এখানে একটি মাদ্রাসা ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি।’ তিনি জানান, ১৯৫৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৪২৫। ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।