ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গত শুক্রবার সন্ধ্যায় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এর আগে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত জানা গিয়েছিল। গতকাল শনিবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের একজনের নাম বাবলু মিয়া (৩৮); বাড়ি বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামে। হাটিকুমরুল গোল চত্বরে বিলবোর্ডের নিচে পড়ে এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়। তাঁর পরিচয় জানা যায়নি।