ঝড়ে ১৩৬৯ হেক্টরের ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় ৪ মে ঝড় ও শিলাবৃষ্টিতে এক হাজার ৩৬৯ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে চারটি ইউনিয়নের ২৫টি গ্রামের পাঁচ হাজার ২৫০ জন কৃষক ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।কৃষকেরা জানান, এ বছর ব্রি-২৮ ও ২৯ সহ হাইব্রিড জাতের বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু ৪ মে রাতে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকের সব আশা তছনছ হয়ে যায়। তাঁদের মাঠের পাকা ধান মাটির সঙ্গে মিশে যায়।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ৪ মে রাতে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড়, দাদন, বালারদিঘী, হরিদেব, জোলাপাড়া, দোয়ানীমনিরাম, তালুককান্দি নিজপাড়া, মনিরামপুর, তেয়ানী মনিরাম, দিকটারী; কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর, সুবিদ, চৌধুরানী, মিরাপাড়া, নয়াপাড়া; পীরগাছা ইউনিয়নের তালুক ইশাদ, অনন্তরাম, পাকার মাথা; ইটাকুমারী ইউনিয়নের দামুড় চাকলা, কালীগঞ্জসহ ২৫ গ্রামের পাঁচ হাজার ২৫০ কৃষক ফসল হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। ঝড় ও শিলাবৃষ্টিতে ওই সব গ্রামের এক হাজার ২৮৭ হেক্টরের বোরো ধান, ৭১ হেক্টরের পাট, এক হেক্টরের ভুট্টা, সাত হেক্টরের শাকসবজি এবং তিন হেক্টরের অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকসহ ক্ষতিগ্রস্ত ফসলের হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।