ঝড়ে ১৪ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ১৪ ঘণ্টা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে সাড়ে আটটা পর্যন্ত দুই ঘণ্টারও বেশি সময় ফেরি চলাচলও বন্ধ ছিল।
ভোলার লালমোহনে মঙ্গলবার ঝড়ে গাছ চাপা পড়ে এক জেেল নিহত হয়েছেন।
বিআইডব্লিউটিএর আরিচার ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ জানান, ঝড়-বৃষ্টির কারণে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সব লঞ্চ বন্ধ রাখা হয়। বুধবার সকাল সাতটার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
ভোলা প্রতিনিধি জানান, লালমোহনে গাছ ভেঙে চাপা পড়ে জেলে শফিজল ইসলাম (৩০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি বদরপুর ইউনিয়নের বগিরচর গ্রামে।